দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার সানের বাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তার হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী তার এক বান্ধবীর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে আতসীপাড়া এলাকার একটি রাস্তায় পৌঁছালে অর্জুন বাদশা ও হাফিজুর রহমান তাকে পথরোধ করে। পরে তারা জোরপূর্বক কিশোরীকে তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার পলাশ থানায় মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জে আই